এমপি হিসেবে শপথ নিলেন নুর উদ্দিন চৌধুরী নয়ন
শপথ নিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন তিনি।
সোমবার (২৮ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদের শপথ কক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান এবং এ কে এম শাহাজাহান কামাল উপস্থিত ছিলেন।
২১ জুন লক্ষ্মীপুর-২ আসনে ভোট হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এতে আওয়ামী লীগের প্রার্থী নয়ন এক লাখ ২২ হাজার ৫৪৭ ভোট ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেখ ফায়েজ উল্যাহ শিপন পেয়েছেন এক হাজার ৮৮৬ ভোট। নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিপন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য।
স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুল গত বছরের ৬ জুন কুয়েতে ঘুষ কেলেঙ্কারি ও মানবপাচার মামলায় গ্রেফতার হন। পরে কুয়েতের আদালত তাকে সাত বছর কারাদণ্ড দেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেয়া হয়।
এইচএস/জেডএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা, শিগগির সমঝোতা
- ২ বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ছে, সমন্বয় করা কঠিন: বিদ্যুৎমন্ত্রী
- ৩ জাহাজ হ্যান্ডলিংয়ে ‘জিরো ওয়েটিং টাইম’ অর্জন করেছে চট্টগ্রাম বন্দর
- ৪ মোংলা ডিপোতে জ্বালানি তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত
- ৫ আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী