সংসদে হান্নান মাসউদ
আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত
সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমরা রক্ত ঝরিয়েছি বলেই আজ আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।
জেনারেশন জেডরা (জেন-জি) আর বাহাত্তরের সংবিধান চান না দাবি করে তিনি বলেন, এই প্রজন্ম জানতে চায় কেন স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নিয়েও তারা ভোটাধিকার পায়নি। আমরা স্বাধীন দেশে জন্ম নিয়ে নতুন পতাকা, মানচিত্র ও সীমানা পেয়েছে, যা পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে অর্জিত। তবে, আমরা কি সেই কাঙ্ক্ষিত নিরাপদ বাংলাদেশ পেয়েছি? সেটাতো পাইনি।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন হান্নান মাসউদ।
নির্বাচনের সময় নিজের গাড়িবহরে হামলার ঘটনা উল্লেখ করে সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আমরা রক্ত ঝরিয়েছি বলেই আজ আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।
গণভোটের পক্ষে প্রধানমন্ত্রী প্রচার করেছেন উল্লেখ করে তিনি বলেন, আজকে কেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা নব্বইয়ের গণঅভ্যুত্থানের কথা ভুলে যায়নি। কিন্তু এরপর ১৯৯৪ সালে মাগুরার উপনির্বাচন কারা আয়োজন করেছিল? আজকে আবার সে ব্যবস্থায় নিয়ে যাচ্ছেন। আরেকবার মাগুরার উপনির্বাচন আয়োজন হবে না, তার নিশ্চয়তা কেন দেবেন।
নির্বাচনি প্রচারের সময় ও নির্বাচনের পরও হামলার শিকার হয়েছেন জানিয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, আমার ওপরে হামলা করেছিল। তারা কারা? ওরাতো তারা যাদের হাতে বিএনপিদলীয় নেতাকর্মীদের রক্ত লেগে আছে। এ বিশ্বাসঘাতকতা রাষ্ট্র সইবে না। বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হবে আবার। আপনাদের ভাইদের খুনিদের পুনর্বাসন করে আমাদের ওপর লেলিয়ে দিচ্ছেন। চট্টগ্রাম থেকে এক সাংগঠনিক সম্পাদককে পাঠিয়েছেন অস্ত্রসহ আমাদের লোকদের ওপর হামলা করতে।
নির্বাচনের পরে শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণ করা হয়েছে দাবি করে হান্নান মাসউদ বলেন, ৪২ দিন পারেও ডিএনএ প্রতিবেদন আসেনি। মামলা নিতে তিনদিন দেরি হয়েছে। সিভিল সার্জেন্ট প্রতিবেদন দিলেও ভুক্তভোগী নারী জানে না কি এসেছে। এ ভয়াবহ পরিস্থিতি কারা তৈরি করেছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে এসবে মনোযোগ দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীকে মনোযোগ দেওয়া দরকার কোথায় কোথায় সন্ত্রাসীরা আছে, তাদের তালিকা করে বিচারের আওতায় আনার। বিরোধীদলীয় নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন, তার বিচার করা দরকার।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন বিএনপিদলীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, আবদুল আজিজ, মোহাম্মদ আব্দুল মালিক প্রমুখ।
এমওএস/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ মোংলা ডিপোতে জ্বালানি তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত
- ২ আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ফারাক্কা থেকে দেশ বাঁচাতে হবে পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৪৪৯৭ কোটি টাকা
- ৪ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ আইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সন্ত্রাসীদের তালিকা করা