চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯১ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩৬৮ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৮ হাজার ৩৬৫ জনে।
মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (সোমবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে একহাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২২৬ ও উপজেলার ১৪২ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৪ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৩৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৬ জন, অ্যান্টিজেন টেস্টে ১৭ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ মার্চ পর্যন্ত দেশজুড়ে বজ্র ও শিলাবৃষ্টির আভাস
- ২ শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে সোনা নিয়ে আসতেন রাসেল, বিমানবন্দরে আটক
- ৩ জ্বালানি সংকট নিরসনে দ্রুত ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেওয়ার আহ্বান
- ৪ ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে বিমানবাহিনীর সচেতনতামূলক কর্মসূচি
- ৫ সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে