চট্টগ্রামে ১২ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় ১২ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আলাউদ্দিন, শাকিল ও শফি।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশু পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রী। তার মা নগরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। মায়ের অনুপস্থিতিতে খুলশী থানার পূর্ব নাসিরাবাদ তুলাতলি এলাকার বাসায় একা থাকেন শিশুটি। এই সুযোগে তার ওপর কুনজর পড়ে এলাকার কয়েকজন যুবকের।
সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাতে বাসা থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে শিশুটিকে সংঘবদ্ধ ধর্ষণ করে তিন যুবক। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী শিশুর মা তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকেই গ্রেফতার করে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর উত্তর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর ছিদ্দিক জাগো নিউজকে বলেন, ‘খুলশী থানা এলাকায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।’
মিজানুর রহমান/জেএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন প্রজন্মের মেধা-মনন বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম: শামীম
- ২ ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ৩ তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের
- ৪ উড্ডয়নের আগে যাত্রী অসুস্থ, অক্সিজেন দিয়ে রানওয়ে থেকে ফিরে এলো বিমান
- ৫ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করেই বিদ্যুৎ খাতে সাফল্য দেখানো হয়েছে