পাঠদানে শিক্ষকদের আরো যত্নবান হতে হবে : শিক্ষামন্ত্রী
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের আরো যত্নবান হতে হবে। শ্রেণিকক্ষে এমন আকর্ষণীয়ভাবে পাঠদান করতে হবে যাতে শিক্ষার্থীরা ক্লাস বিমুখ না হয়।
বুধবার দুপুরে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ আয়োজিত মহান বিজয় দিবসের উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে শুধু শ্রেণিকক্ষকে আকর্ষণীয় করলেই চলবে না সঙ্গে শিক্ষকদেরও আকর্ষণীয় হতে হবে।
অনুষ্ঠান শেষে কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ইমাম হোসেন।
এনএম/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ২ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৩ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৪ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক
- ৫ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু