থানা থেকে পালালো রিমান্ডের আসামি
রাজধানীর পল্লবী থানা থেকে আতিকুর রহমান সূর্য নামের পাতিতাবৃত্তি সংক্রান্ত একটি মানবপাচার মামলায় রিমান্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দু’দিনের রিমাণ্ডে বৃহস্পতিবার সূর্যকে জিজ্ঞাসাবাদ করতে থানা হেফাজতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন এসআই জিল্লুর রহমান খান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে এসআই জিল্লুর আসামিকে বসিয়ে রেখে সম্ভবত বাথরুমে গিয়েছিলেন। এক ফাঁকে সে পালিয়ে যায় ।
ওসি আরো জানান, এসআই জিল্লুর ৭-৮ বছর ধরে এই থানায় কর্মরত। তিনি খু্বই অভিজ্ঞ কর্মকর্তা। তার হেফাজতে থাকা অবস্থায় আসামি কিভাবে পালিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এসআই জিল্লুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও জানান তিনি।
এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের