শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
ফাইল ছবি : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিজয়ের ঊষালগ্নে পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের সহায়তায় এ দেশের যে মেধাবী সন্তানদের হত্যা করেছিল, সেই শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ৮টা ৫ মিনিটে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রথমে শ্রদ্ধা জানাবেন। এরপর ৮টা ১০ মিনিটে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারা দু`জন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। কুয়াশাঢাকা ভোরে ছুটে যাবেন মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।
শ্রদ্ধা নিবেদনের সময় বিউগলে বাজানো হবে করুণ সুর। মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা তখন উপস্থিত থাকবেন।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
এসএ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ আইনের মধ্যেই সব করেছি, বিমানের চেয়ারম্যান পদ নিয়ে শেখ বশিরউদ্দীন
- ২ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান, দেড় টন প্লাস্টিক বর্জ্য অপসারণ
- ৩ প্রশাসন ক্যাডারের ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন
- ৪ মুসলিম বিশ্বের শিক্ষা-বিজ্ঞানে পশ্চাৎপদতা কাটাতে আরও বিনিয়োগ প্রয়োজন
- ৫ নির্বাচনে ২৪ কোটি ৩৯ লাখ টাকা দিচ্ছে কানাডা