কেমিক্যাল গোডাউনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ
নারায়ণগঞ্জের শ্যামপুর কাঁঠালতলীতে নির্মাণাধীন কেমিক্যাল গোডাউনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।
শনিবার (২৮ আগস্ট) তিনি গোডাউনের কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি বেশকিছু নির্দেশনা দেন।
পরিদর্শনকালে শিল্প সচিব গোডাউনের নিরাপত্তার দিকে খেয়াল রেখে কাজের গুণগত মান নিশ্চিত করতে বলেন। পাশাপাশি অসম্পূর্ণ রাস্তা, বাউন্ডারি প্রাচীর এবং গোডাউন নির্মাণ প্রকল্পকাজ আন্তরিকতার সঙ্গে যথা সময়ে শেষ করার নির্দেশ দেন। এছাড়া তিনি নির্দেশনা দেন সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে প্রকল্পের বাউন্ডারি সংক্রান্ত মিটিং করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে।

কাঁঠালতলীতে ৪৯ কোটি টাকা ব্যয়ে ৫৪টি কেমিক্যাল গোডাউন তৈরি করা হচ্ছে।
শ্যামপুর গোডাউন পরিদর্শন শেষে শিল্প সচিব মুন্সিগঞ্জের বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্পের বালুভরাট কাজের অগ্রগতি দেখতে যান।
সচিব বলেন, সরকার জনগণের কল্যাণে অনেক প্রকল্প হাতে নিয়েছে। দেশের স্বার্থে দায়বদ্ধতা নিয়ে আন্তরিকতার সঙ্গে দ্রুত প্রকল্পের কাজ শেষ করতে হবে।
পরিদর্শনকালে বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান, পরিচালক (কমার্শিয়াল) আমিনুল আহসান, প্রকল্প পরিচালক লিয়াকত আলী, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএইচ/জেডএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক