স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল সাড়ে ৬টায় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রথমে শ্রদ্ধা জানাবেন। এরপর শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শ্রদ্ধা নিবেদনের সময় বিউগলে বাজানো হবে করুণ সুর। মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা তখন উপস্থিত থাকবেন।
এসএ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন