নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, পুলিশের রাবার বুলেট
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। তবে এখনো সংঘর্ষের প্রকৃত কারণ জানা যায়নি।
বৃহস্পতিবার বিকেলে নিউ মার্কেটের নূরজাহান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান, নিউমার্কেট থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন।
প্রত্যক্ষদর্শী হিমেল জানান, পরস্পরের দুর্ব্যবহারের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নূরজাহান মার্কেটের নিচে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে।
এদিকে এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ আসলে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। তবে সর্বশেষ বিকেল ৫ টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে এই সংঘর্ষে নীলক্ষেত থেকে সাইন্সল্যাব পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এআর/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ বিল পরিশোধ না করে বেরিয়ে যাওয়া বন্ধে গ্রাহকদের ভেতরে রেখে বাইরে তালা
- ২ বাড্ডায় জরুরি কাগজপত্রসহ ব্যাগ হারানোর ঘটনায় জিডি, ফেরত দিতে আহ্বান
- ৩ পাম্পের জন্য নির্ধারিত তেল সরবরাহ করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী
- ৪ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ
- ৫ আশ্রয়ণ প্রকল্পে অনিয়মে শাস্তি পেলেন সিনিয়র সহকারী সচিব রুম্পা