কামরাঙ্গীরচরে ইঁদুর মারার বিষপানে গৃহবধূর আত্মহত্যা
প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরের বড়াইগ্রাম এলাকায় স্বামী-স্ত্রীর কলহের জেরে ইঁদুর মারার বিষপান করে শুভ তারা (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের দেবর সানোয়ার জানান, সকালের দিকে ভাই দেলোয়ারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ঘরে গিয়ে ইঁদুর মারার কীটনাশক পান করেন তিনি। পরে ছটফট করতে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কামরাঙ্গীরচরের বড়াইগ্রামে স্বামীর সঙ্গে পরিবার নিয়ে থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এআরএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের অগ্নিনিরাপত্তা ও দগ্ধ রোগীর চিকিৎসা সুবিধা নিয়ে প্রশ্ন
- ২ অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুত, দুই হোটেলকে জরিমানা
- ৩ ডিজিএফআই মহাপরিচালকের দায়িত্ব নিলেন কায়সার রশীদ চৌধুরী
- ৪ ১৯ মার্চ রাত থেকে ঈদের দিন পর্যন্ত মালবাহী ট্রেন চলাচল বন্ধ
- ৫ সংবিধান সংস্কার সভার শপথ না নেওয়া জনরায়ের প্রতি অশ্রদ্ধা: বদিউল আলম