জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেড়শ কোটি টাকার বাজেট
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ অর্থবছরে প্রায় দেড়শ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে ১৬তম সিনেট অধিবেশন। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শনিবার সকালে এ অধিবেশন শুরু হয়।
সাধারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংবলিত এ বাজেটের আকার ১৪৩ কোটি ৬৮ লাখ টাকা। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন উর রশিদ।
বাজেট বক্তৃতায় ভিসি হারুন উর রশিদ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান চ্যালেঞ্জ সেশনজট থেকে উত্তরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। আর এ চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে এ প্রতিষ্ঠানটি বড় ভূমিকা পালন করবে।’
সভায় আরও বক্তব্য রাখেন, প্রো-ভিসি ড. মো. আসলাম ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক নোমান উর রশিদ প্রমুখ। সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ কাজী ফারুক উদ্দিন, অধ্যাপক মুনতাসীর মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ বিশ্বিবিদ্যালয়ের কর্মকর্তারাও অধিবেশনে উপস্থিত ছিলেন।
সর্বশেষ - জাতীয়
- ১ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ২ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৩ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৪ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক
- ৫ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু