চট্টগ্রামে করোনায় আরও তিনজনের প্রাণহানি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩০৪ জনে। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪১ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৮২৫ জনে।
রোববার (৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় তিন দশমিক ০৮ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের ২০ জন এবং উপজেলার ২১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ছয়জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ছয়জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে ছয়জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/ইএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ হজের খরচ কমিয়ে সাধারণ মানুষের নাগালে আনা সরকারের অগ্রাধিকার
- ২ নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত
- ৩ আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমবে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী
- ৪ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
- ৫ ঢাকার সড়ক-ফুটপাতে নির্মাণসামগ্রী, শিগগির অভিযানে নামছে ডিএমপি