বনানীতে ভবন থেকে পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর বনানীর কড়াইল বেলতলা বস্তি এলাকায় একটি তিনতলা ভবন থেকে পড়ে আয়নাল হক (৩২) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আনোয়ার হোসেন বলেন, আমার ভাই কাঠমিস্ত্রির কাজ করতো। আজ বিকেলের দিকে কড়াইল বস্তি এলাকায় একটি তিনতলা ভবনে কাঠের কাজ করার সময় নিচে পড়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি রংপুরে। বাবার নাম সুরুজ মিয়া। বনানীর কড়াইল বেলতলা বস্তি এলাকায় পরিবার নিয়ে থাকতো আমার ভাই। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ অযাচিত ব্যক্তিদের প্রবেশরোধে রেলভবনে বসছে ‘ইলেকট্রনিক এন্ট্রি সিস্টেম’
- ২ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত
- ৩ চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে
- ৪ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী
- ৫ পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী