সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
ফাইল ছবি
রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ শনিবার দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি সেখান থেকে সরাসরি হযরত শাহ জালাল (র.) এর মাজারে যাবেন। তারপর হয়রত শাহ পরান (র.) এর মাজারে যাবেন বলে জানা গেছে।
এরপর সিলেট ক্যাডেট কলেজে সাবেক ছাত্রদের তিন দিনব্যাপি পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।
এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফও অনুষ্ঠানস্থলসহ আশপাশ এলাকা পরিদর্শন করে নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে। নিরাপত্তার জন্য এসএমপির বাইরে থেকে ৬শ` পুলিশ সদস্যকে সিলেট আনা হচ্ছে।
ছামির মাহমুদ/এসএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ২ অর্থনৈতিক স্থিতিশীলতায় পরিকল্পনা প্রণয়নে ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৩ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি
- ৪ জ্বালানি তেল নিয়ে উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে: প্রতিমন্ত্রী
- ৫ শপিং করতে গিয়ে মিরপুরে আগুনে বিমানবাহিনীর দুইজনের মৃত্যু