বংশালে ট্রাক থেকে পড়ে সহকারীর মৃত্যু
রাজধানীর বংশালে মাল বোঝাই করে রশি দিয়ে বাঁধার সময় ট্রাক থেকে পড়ে অখিল (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ট্রাকে সহকারী হিসেবে কাজ করতেন। তার বাড়ি বগুড়ায়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে বংশালের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অখিলকে হাসপাতালে নিয়ে আসা ইদ্রিস আলী বলেন, সকালের দিকে বংশাল নয়াবাজার এলাকায় একটি ট্রাক লোড করে রশি দিয়ে ওই মাল বাঁধার সময় হঠাৎ পড়ে যায়। মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নয়াবাজারে ট্রাক থেকে পড়ে এক হেলপার গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন