কোস্টারিকায় ৯ বাংলাদেশি আটক
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় গবাদি পশুর একটি ট্রাক থেকে ৯ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। ওই ট্রাকে আরো ৪২ জন অভিবাসীকে পাওয়া গেছে। বুধবার স্থানীয় সময় রাত তিনটার দিকে অভিবাসীদের বহনকারী ওই ট্রাকটি থেকে তাদের আটক করা হয়েছে। খবর বিবিসির।
এ অভিবাসীরা বলছেন, তারা মানব পাচারকারীদের হাজার হাজার ডলার দিয়েছেন পানামা সীমান্ত পাড় করে দেয়ার জন্য। স্থানীয় কর্মকর্তারা বলছেন, আটককৃতদের মধ্যে বেশির ভাগই নেপালের নাগরিক। বাকিরা বাংলাদেশ, সোমালিয়া, ইরিত্রিয়া, ইরাক ও পাকিস্তানের।
গত কয়েক বছর ধরেই কোস্টারিকা এশিয়ার নাগরিকদের দেশটিতে যেতে বাধা দিচ্ছে। বার্তা সংস্থার এএফপি বলছে, ট্রাকের চালকসহ আরো তিনজনকে পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে। প্রমাণ হলে তাদের দুই থেকে ছয় বছরের জেল হতে পারে।
এই ৫১ জনের মধ্যে ২৬ জন নেপালের, নয়জন বাংলাদেশের, নয়জন সোমালিয়ার, চারজন ইরিত্রিয়ার বাকিরা ইরাক ও পাকিস্তানের।
এসআইএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি
- ২ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ৩ অর্থনৈতিক স্থিতিশীলতায় পরিকল্পনা প্রণয়নে ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৪ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি
- ৫ জ্বালানি তেল নিয়ে উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে: প্রতিমন্ত্রী