অর্থনীতিবিদ মাহবুব হোসেনের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন, বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মন্ত্রী এক শোক বার্তায় বলেন, কৃষি অর্থনীতিবিষয়ক গবেষণা, লেখালেখি এবং কৃষির উন্নয়নে উদ্ভাবনী ভূমিকার জন্য মাহবুব হোসেনের অবদান চির অম্লান হয়ে থাকবে। তার মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সোমবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ড. মাহবুব হোসেন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর (৭১) বছর।
এসএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জালিয়াতি করে বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার পাচার, ৭ ঘণ্টা পর উদ্ধার
- ২ হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন
- ৩ গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি
- ৪ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব