নিজামীর ফাঁসির দাবিতে রাজধানীতে মিছিল
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দাবিতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে মুক্তিযোদ্ধা কমান্ড। পরে মিছিলটি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রদক্ষিণ শেষে আবার নিজ কার্যালয়ের শেষ হয়।
একই সময়ে বিক্ষোভ মিছিল করে প্রজন্ম লীগ। এসময় নিজামীর সর্বোচ্চ শাস্তি কামনা করে শ্লোগান দেন তারা। মিছিল দুটি পরে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট সংলগ্ন আওয়ামী লীগের সমাবেশে যোগদান করে।
জেইউ/জেডএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ২ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব
- ৩ ২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা হয়েছিল: আইনমন্ত্রী
- ৪ ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
- ৫ বঙ্গোপসাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে জীবিত ফেরালো নৌবাহিনী