বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিতে আল্টিমেটাম
ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জের ধরে এবার ইসলামাবাদ থেকে বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ফিরিয়ে নিতে বৃহস্পতিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে পাকিস্তান। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ইতোমধ্যে মৌসুমী রহমানকে ফিরিয়ে আনতে ঢাকাকে মৌখিকভাবে বলেছে ইসলামাবাদ। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মৌসুমী রহমানকে পাকিস্তান থেকে সরিয়ে আনা হলেও এখনই ঢাকা আনবে না সরকার। তাকে পর্তুগালে বদলির সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান থেকে সরাসরি লিসবনে বাংলাদেশ দূতাবাসে যোগ দিতে পারেন তিনি।
এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ২ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব
- ৩ ২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা হয়েছিল: আইনমন্ত্রী
- ৪ ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
- ৫ বঙ্গোপসাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে জীবিত ফেরালো নৌবাহিনী