‘এটা কি তোমার রাস্তা, মানুষ রাস্তা দিয়ে হাঁটবে না?’
রামপুরায় আজ ঝটিকা অভিযানে যান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম
রামপুরা মহানগর আবাসিক এলাকা ও পশ্চিম রামপুরা মোড়ে ঝটিকা অভিযান চালিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। অভিযানে ফুটপাতে বিভিন্ন নির্মাণসামগ্রী দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বুধবার (১৯ জানুয়ারি) ভোরে মেয়র এ অভিযান পরিচালনা করেন। এসময় মেয়র একটি নির্মাণাধীন ভবনের মালামাল ফুটপাতে পড়ে থাকতে দেখেন। পরে ভবনটির কেয়ারটেকারকে ডেকে পাঠান তিনি। অব্যবস্থাপনার কারণে বাড়ির নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। ফুটপাত দখলের দায়ে জরিমানারও নির্দেশ দেওয়া হয়।

রামপুরায় অভিযানে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম
মেয়র একটি ভবনের কেয়ারটেকারকে বলেন, মানুষ রাস্তা দিয়ে হাঁটবে না? এটা কি তোমার রাস্তা? এটা জনগণের রাস্তা। এটা এখানে রাখলে কেন? ভেতরে রাখতে পারলা না? ভেতরে তোমাদের জায়গা নেই? এখন সব মালামাল থানায় যাবে।
মেয়র অপর একটি নির্মাণাধীন ভবনে গিয়েও একই চিত্র দেখতে পান। সেখানেও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। পরে মেয়র সব মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। পাশাপাশি ভবনের ডেভেলপার কোম্পানি ও সাইট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অভিযানে ভবনের কেয়ারটেকারকে সতর্ক করছেন ডিএনসিসি মেয়র
ভবনের কেয়ারটেকারদের উদ্দেশ্য করে মেয়র বলেন, তোমরা এখানে মালামাল রেখেছো। আমার জনগণ ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না। তোমাদের মালামাল গিয়ে আমার ড্রেন নষ্ট হচ্ছে। রাস্তা নষ্ট হচ্ছে। এভাবে তো চলতে পারে না।
এমএমএ/বিএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ মাটি ধসে ৩০ ফুট গভীরে চাপা পড়েছিলেন শ্রমিক, উদ্ধার করলো পুলিশ
- ২ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধীদলীয় নেতা
- ৩ ‘ফুটওভার ব্রিজগুলোর মালিক আসলে হকাররা, আমরাই জোর করে ব্যবহার করি’
- ৪ চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি
- ৫ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান