মোবাইলে সারচার্জ বসছে
মোবাইল ফোন ব্যবহারের ওপর সারচার্জ আরোপ করে তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতীয় সংসদে অধিবেশন চলাকালে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব দেন।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় মোবাইল ফোনের আমদানির ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব কিছুটা বেশি হয়ে গেছে বলেও মন্তব্য করেন। তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মোবাইল ফোনের আমদানির ওপর শুল্ক কিছুটা হ্রাস করতে পারেন।
জবাবে বাজেটের ওপর সমাপণী বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রধানমন্ত্রী মোবাইল ফোন ব্যবহারের ওপর যে সারচার্জ আরোপের কথা বলেছেন তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক