ইরাক থেকে দেশে ফিরেছেন আরও ১২ বাংলাদেশি
রাজনৈতিক সহিংসতায় ইরাক থেকে দেশে ফিরেছেন আরও ১২ বাংলাদেশি। মঙ্গলবার ভোর সোয়া ৫টায় কাতার এয়ারওয়েজের পৃথক দু’টি ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তারা পৌঁছান।
ফিরে আসা বাংলাশিদের মধ্যে সোহেল রানা নামে এক কর্মী জানান, তারা বাগদাদের হানোয়াহ ইনঞ্জিনিয়ারিং কনস্ট্রাকসনে কর্মরত ছিলেন। সেখান থেকে তারা ৮ জন দেশে ফিরেছেন।
ফিরে আসা আরেক বাংলাদেশি আবদুল হান্নান জানান, তারা বসরা নগরীতে ছিলেন।
উল্লেখ্য, ইরাকের বাগদাদে হানোয়াহ ইনঞ্জিনিয়ারিং কনস্ট্রাকসনে ৪ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। সেখানে চলমনান যুদ্ধের কারণে কিছুদিন আগে ৭০ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছিলেন।
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন আইজিপি
- ২ কয়রায় নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পে এক হাজার মানুষের সেবা
- ৩ সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের
- ৪ কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
- ৫ কল্যাণপুরে কাউন্টার বন্ধের নোটিশ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন মালিকরা