গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস
আজ ২৬ মার্চ, বাঙালির স্বাধীনতা অর্জনের পথে এক ইতিহাসখচিত দিন। আজ মহান স্বাধীনতা দিবস। ঐতিহাসিক এ দিনে হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল এ ডুডলটি চালু করেছে। ছবিতে গুগলের নামের মাঝে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
কোনো কিছু খোঁজার জন্য আজ সারাদিন গুগলে ঢুকলেই চোখে পড়বে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দন এ ডুডল। এতে কার্সর ধরলে বা ট্যাপ করলে উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২২’। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।
বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন।
এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ মার্চ পর্যন্ত দেশজুড়ে বজ্র ও শিলাবৃষ্টির আভাস
- ২ শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে সোনা নিয়ে আসতেন রাসেল, বিমানবন্দরে আটক
- ৩ জ্বালানি সংকট নিরসনে দ্রুত ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেওয়ার আহ্বান
- ৪ ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে বিমানবাহিনীর সচেতনতামূলক কর্মসূচি
- ৫ সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে