নতুন ভারতীয় হাইকমিশনার শ্রিংলা ঢাকায়
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
হর্ষ বর্ধন শ্রিংলা বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হলেন। এর আগে ব্যাংককে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন তিনি।
ব্যাংককের রাষ্টদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে হর্ষ বর্ধন শ্রিংলা দীর্ঘদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ডেস্কে কর্মরত ছিলেন।
হর্ষ বর্ধন শ্রিংলার দীর্ঘ ৩০ বছরের কূটনৈতিক ক্যারিয়ার রয়েছে। নয়াদিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ছাড়াও তিনি প্যারিস, হ্যানয় ও তেলআবিবে ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন। এছাড়া জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন হর্ষ বর্ধন শ্রিংলা।
একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ২ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব
- ৩ ২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা হয়েছিল: আইনমন্ত্রী
- ৪ ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
- ৫ বঙ্গোপসাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে জীবিত ফেরালো নৌবাহিনী