পৌর নির্বাচন বিধি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
পৌর নির্বাচন বিধিমালা ২০১৫ এর কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে সংসদ সদস্যরা কেন পৌর নির্বাচনের প্রচারণার অংশ নিতে পারবেন না এ মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার বিকেলে সুুপ্রিমকোর্টের আইনজীবী একেএম নরুন্নবী সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় সচিবসহ ৮ জনকে বিবাদী করা হয়েছে।
সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে।
নরুন্নবী সুমন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন থেকে জারিকৃত পৌরসভা নির্বাচন বিধিমালা ২০০৯ এ সংসদ সদস্যরা পৌর নির্বাচনী এলাকায় প্রচারণনায় অংশ নেওয়ার ব্যাপারে কোনো বিধি নিষেধ ছিল না। কিন্ত পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১৫ তে এ সুযোগ রহিত করা হয়।
তিনি বলেন, বিধিমালার ২ এর ১২তে বলা আছে লাভজনক পদে আছেন এমন ব্যাক্তি প্রচারণায় অংশ নিতে পারবেন না। এছাড়া ২ এর ২২এ বলা হয়েছে সংসদ সদস্যরা সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন তাই তারা পৌরনির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না।
আইনজীবী বলেন, সংসদ সদস্যরা সরকারি সুযোগ সুবিধা ও বেতনভোগী না। তারা ভাতা পাচ্ছেন তাই এ ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটের পক্ষে শুনানিতে সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন অংশ নেবেন।
এফএইচ/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে: সড়কমন্ত্রী
- ২ নিজ নির্বাচনি এলাকার সড়ক উন্নয়নে পদক্ষেপ চাইলেন রুমিন ফারহানা
- ৩ গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগে আলোচনা হোক, সংসদে নাহিদ ইসলাম
- ৪ জুড়ি-বড়লেখায় পানি ও স্যানিটেশনের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই
- ৫ দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার