ঈদে বিআরটিসির ৯০০ স্পেশাল বাস
ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৪ জুলাই ঈদ স্পেশাল সার্ভিস চালু করবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। এ সময় ঢাকা থেকে বিভিন্ন জেলায় মোট ৯০০টি বাস চালু থাকবে বলে জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর তেজগাঁও-এর বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিআরটিসি অ্যাসোশিয়েশন আয়োজিত অটোট্রান্সমিশন সম্বলিত ট্রেনিং কারের উদ্ধোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিসির সংশ্লিষ্ট কেউ যদি যাত্রীদের হয়রানি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য একটি মনিটরিং টিম কাজ করবে।’
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২ আবাসিক নন-মিটার গ্রাহকদের গ্যাস ব্যবহার নির্ধারণে বাখরাবাদের জরিপ শুরু
- ৩ ই-সিগারেট ও নিকোটিন পাউচ শিশুদের প্রাণঘাতী হুমকির দিকে ঠেলে দিচ্ছে
- ৪ বায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী
- ৫ বনানীতে ১১ তলা ভবনে আগুন