শাহজালালে ১২ কেজি স্বর্ণ জব্দ
ফাইল ছবি
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১২ কেজি স্বর্ণসহ রিজেন্ট এযারওয়েজের একটি বিমান জব্দ করেছ ঢাকা কাস্টমস হাউজ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিমানটির টয়লেট থেকে স্বর্ণগুলো জব্দ করে প্রিভেনটিভ দল।
কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে স্বর্ণগুলো জব্দ করা হয়। বিমানটি (আরএক্স৭৮৭) ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে শাহ জালালে অবতরণ করে।
এ ঘটনায় বিমানটির কর্মকর্তা-কর্মচারিরা জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
জেইউ/এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব