শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ আটক ২
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি ঘটনায় আড়াই কেজি ওজনের স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। বুধবার দুপুর ১ টায় তাদের আটক করা হয়।
ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) শহীদুজ্জামান সরকার জানান, তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই হয়ে ঢাকায় আগত একটি ফ্লাইটের (টিকে-৭১২) একজন যাত্রী এবং চট্টগ্রাম থেকে ঢাকায় আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি-০৪৬) অপরযাত্রী থেকে স্বর্ণ বারগুলো উদ্ধার করা হয়। তাদের সঙ্গে কিছু স্বর্ণালঙ্কারও ছিল।
তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। আসামিদের বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা করা হবে বলে।
এআর/জেইউ/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে: সড়কমন্ত্রী
- ২ নিজ নির্বাচনি এলাকার সড়ক উন্নয়নে পদক্ষেপ চাইলেন রুমিন ফারহানা
- ৩ গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগে আলোচনা হোক, সংসদে নাহিদ ইসলাম
- ৪ জুড়ি-বড়লেখায় পানি ও স্যানিটেশনের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই
- ৫ দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার