দয়াল বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
রাজধানীর তেজগাঁও এলাকায় বিএসটিআই এর লাইসেন্স না নিয়ে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন করায় একটি বেকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ঢাকা জেলার নির্বাহী হাকিম ফারহানা করিমের ভ্রাম্যমাণ আদালত বেগুনবাড়ি এলাকার দয়াল বেকারি নামের এই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
মূলত, দয়াল বেকারি বিএসটিআই থেকে কোনো অনুমোদন নেয়নি বিস্কুট, কেক এবং পাউরুটি উৎপাদন, বিপণন ও বাজারজাত করণের।
কিন্তু তারপরও স্থানীয় ভাবে দীর্ঘদিন ধরে এসব খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করছে দয়াল বেকারি।
এসএ/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মুক্তিযুদ্ধ মন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর হেলাল
- ২ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে সুপরিকল্পিত অভিযান হবে: রাষ্ট্রপতি
- ৩ চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার ৩৪, মাদক উদ্ধার
- ৪ সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে: সেনাপ্রধান
- ৫ জুলাই-আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেনাবাহিনী