সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে সার্স স্ক্রেটিং ক্লাব। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১০ হাজার বর্গ কিলোমিটারের সুন্দরবন আজ অরক্ষিত। এ বন সংলগ্ন এলাকায় কলকারখানা স্থাপন, মালবাহী নৌ-যান চলাচলের ফলে প্রতিনিয়ত পরিবেশ ধ্বংসের মুুখে পতিত হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক হলো এ বনের প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার দিনে দিনে কমছেই।
বক্তারা আরো বলেন, সুন্দরবন রক্ষায় সরকারের এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। তা না হলে এই বনের প্রাণী সম্পদ ও গাছ-পালার বিভিন্ন প্রজাতি চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে।
মানববন্ধন শেষে একটি র্যালি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মতিঝিল, ইত্তেফাক মোড় হয়ে টিকাটুলি মোড়ে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও র্যালিতে উপস্থিত ছিলেন, সংগঠনটির চেয়ারম্যান আরশাদ আলম, সাধারণ সম্পাদক আহম্মেদ আসিফুল হাসান প্রমুখ।
এএস/এআরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ২ অর্থনৈতিক স্থিতিশীলতায় পরিকল্পনা প্রণয়নে ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৩ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি
- ৪ জ্বালানি তেল নিয়ে উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে: প্রতিমন্ত্রী
- ৫ শপিং করতে গিয়ে মিরপুরে আগুনে বিমানবাহিনীর দুইজনের মৃত্যু