উত্তরায় ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি বাসায় এসির (শীতাতাপ নিয়ন্ত্রিত) কাজ করার সময় পড়ে গিয়ে মো. ইমরান হোসেন (১৯) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
ইমরান হোসেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার জিকরকাঠি গ্রামের মো. সোলেমানের ছেলে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ২টার দিকে ওই বাসার পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরানের দুলাভাই মাহবুবুর রহমান জাগো নিউজকে জানান, ইমরান দুপুর দুইটার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর বাসার পাঁচ তলায় এসি মেরামত করার সময় পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন