গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে গ্রেফতার ২
রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাড়ির গৃহকর্ত্রী নাজমুন নাহার হাসনা ও গৃহকর্তা আবু ইউসুফ।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, গৃহকর্মী মুন্নী বনশ্রীর ব্লক-ডি এর ৪ নম্বর রোডের ৩৫ নম্বর বাসায় কাজ করতেন।
রোববার মুন্নীর মা নজিবা বেগম মোবাইল ফোনে তার মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকায় আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মেয়ের লাশ শনাক্ত করেন।
উল্লেখ্য, গত ৫-৭ দিন থেকে গৃহকর্ত্রী নাজমুন নাহার হাসনা ও গৃহকর্তা আবু ইউসুফ মুন্নীকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ করেছেন নিহতের মা নজিবা বেগম।
জেইউ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪