‘সিরাজগঞ্জের উন্নয়নে আজীবন কাজ করে গেছেন মোহাম্মদ নাসিম’
স্মরণসভায় বক্তৃতা করেন মোহাম্মদ নাসিমের ছেলে
‘আমার বাবা মোহাম্মদ নাসিম আজীবন সিরাজগঞ্জের উন্নয়নে কাজ গেছেন। তার স্বপ্নই ছিল সিরাজগঞ্জের উন্নয়ন আর মানুষের জীবনমানের পরিবর্তন করা।’
শুক্রবার (১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতি এ স্মরণসভার আয়োজন করে। পরে দোয়া ও মিলাদ মাহফিল হয়। সিরাজগঞ্জ জেলা সমিতি ভবনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, ‘১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে সিরাজগঞ্জের প্রায় সব প্রতিষ্ঠান তার (মোহাম্মদ নাসিম) মাধ্যমে করা। সিরাজগঞ্জে তিনি এত উন্নয়ন করেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাঝেমধ্যে আব্বাকে রসিকতা করে বলতেন- নাসিম ভাই, আপনার আর কী কী লাগবে? সবাইকে তার আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বাবার স্মৃতিচারণ করে জয় বলেন, ‘ক্যাপ্টেন এম মনসুর আলী ও মোহাম্মদ নাসিম আর আসবে না। তাদের মতো নেতাও যুগে যুগে জন্ম নেন না। আমিও তাদের মতো হতে পারবো না। তবে আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো। তাদের উত্তরসূরি হিসেবে আমার প্রতি মানুষের প্রত্যাশা অনেক।’
স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী কবির। সঞ্চালনা করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফিরোজ আল আমিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নাহিদ হাসান/জেএস/এএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদে বিনা টিকিটে যাত্রা ঠেকাতে কমলাপুরে থাকবে তিন স্তরের চেকিং
- ২ সালিশ বৈঠকে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু
- ৩ চট্টগ্রামে গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর
- ৪ সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় নিয়োগে দুর্নীতি, মামলার সিদ্ধান্ত
- ৫ চট্টগ্রামে ২২ ছিনতাইকারী ও ৯ কিশোর গ্যাং সদস্যসহ ৪৫ জন গ্রেফতার