মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম : মুসা
১৯৭১ সালে আমি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম। আমার বিরুদ্ধে রাজাকারের যে অভিযোগ করা হয়, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বের হওয়ার সময় বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এর আগে সকাল ১১টায় দুদক কার্যালয়ে আসেন মুসা বিন শমসের। এর কিছুক্ষণ পর ১২ বিলিয়ন ডলার আটকে থাকা সুইচ ব্যাংকের হিসাব নম্বর জানতে দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদক।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি মুসা বিন শমসেরকে দুদকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে দুই-তিন মাসের জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন। সে আবেদন নাকচ করে দুই সপ্তাহ সময় দিয়ে তাকে ২৮ জানুয়ারি দুদকে হাজির হতে চিঠি দেওয়া হয়।
এআরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
- ২ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ৩ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৫ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া