দেশে ফিরেছেন ১৭০৩৯ হাজি
ফাইল ছবি
হজ শেষে বুধবার (২০ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৭ হাজার ৩৯ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৪৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ২২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও নারী সাতজন। মক্কায় ১৯, মদিনায় তিন ও জেদ্দায় একজন মারা যান।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।
আরএমএম/জেএস/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন আইজিপি
- ২ কয়রায় নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পে এক হাজার মানুষের সেবা
- ৩ সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের
- ৪ কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
- ৫ কল্যাণপুরে কাউন্টার বন্ধের নোটিশ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন মালিকরা