দেশে ফিরলেন আরও ২৯৬১ হাজি
ফাইল ছবি
হজ শেষে একদিনে আরও দুই হাজার ৯৬১ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে সোমবার (১ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফেরা হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৪১ জনে।
সোমবার (১ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১২৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি, সৌদিয়ার ৫১টি ও ফ্লাইনাসের ৬টি ফ্লাইট রয়েছে।
আইটি হেল্প ডেস্ক আরও জানিয়েছে, ১ আগস্ট পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩ শতাংশ, সৌদিয়া পরিবহন করেছে ৪২ শতাংশ এবং ফ্লাইনাস পরিবহন করেছে ৬ শতাংশ।
এ পর্যন্ত সৌদি আরবে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।
আরএমএম/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন আইজিপি
- ২ কয়রায় নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পে এক হাজার মানুষের সেবা
- ৩ সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের
- ৪ কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
- ৫ কল্যাণপুরে কাউন্টার বন্ধের নোটিশ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন মালিকরা