২০ অক্টোবরের মধ্যে ডেপুটি স্পিকারের আসনে উপনির্বাচন
ফাইল ছবি
সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার শূন্যঘোষিত গাইবান্ধা-৫ আসনে আগামী ২০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে গত ২৩ জুলাই। এদিন থেকে পরবর্তী ৯০ দিন বলতে ২০ অক্টোবর পর্যন্ত সময়কে বোঝায়। সেই হিসাবে আগামী ২০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধতা রয়েছে।
ফজলে রাব্বী মিয়া টানা ৯ মাস মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই শেষে গত ২২ জুলাই দিনগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এইচএস/এএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের