পোস্টার লাগানোয় গ্রেফতার ১৮, মেট্রোরেলে আলাদা পুলিশ বাহিনী
ছবি: সংগৃহীত
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক।
সোমবার (২২ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় মেট্রোরেল প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন তিনি।
তিনি বলেন, সিটি করপোরেশন জানিয়েছে পোস্টার লাগানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়া মেট্রোরেল পরিচালনায় আলাদা পুলিশ বাহিনী গঠনের কাজও শেষ পর্যায়ে।
এমওএস/ইএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক ডিআইজি আবদুল জলিলের পরিকল্পনায় শাপলা চত্বরে হত্যাকাণ্ড
- ২ লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
- ৩ কোভিড ভ্যাকসিন কেনায় অনিয়ম: অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানে দুদকের চিঠি
- ৪ সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভেতরে প্রচলিত হবে: আইনমন্ত্রী
- ৫ এক/এগারোর সময়ের মানবতাবিরোধী অপরাধেরও বিচার করবে ট্রাইব্যুনাল