ঢাকার ২৩৬টি বাজারে ফরমালিন টেস্টিং বুথ
রাজধানী ঢাকা শহরের ২৩৬টি বাজারে আগামী এক সপ্তাহের মধ্যে ফরমালিন টেস্টিং বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, আগামী ৭/৮ দিনের মধ্যে রাজধানীর ২৩৬টি ছোট-বড় বাজারে ফরমালিন টেস্টিং বুথ স্থাপন করা হবে। এ কাজে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পুলিশকে সহায়তা করবেন। তারা নামমাত্র মূল্যে এ সেবা প্রদান করবেন।
এর আগে মঙ্গলবার দেশের প্রত্যেক বাজারে ফরমালিন টেস্টিং বুথ স্থাপনের আদেশ দিয়ে একটি রায় দেন হাইকোর্ট।
সার্ক কালচালাল সোসাইটি নামে একটি সংগঠনের উদ্যোগে ‘বিষমুক্ত খাবার: সাধারণ মানুষের অধিকার’ শীর্ষক এ আলোচনা সভার আলোচনা করা হয়।
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২ আবাসিক নন-মিটার গ্রাহকদের গ্যাস ব্যবহার নির্ধারণে বাখরাবাদের জরিপ শুরু
- ৩ ই-সিগারেট ও নিকোটিন পাউচ শিশুদের প্রাণঘাতী হুমকির দিকে ঠেলে দিচ্ছে
- ৪ বায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী
- ৫ বনানীতে ১১ তলা ভবনে আগুন