নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে মা ও মেয়েকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল মালেক (৩০), ওমর ফারুক (২২) ও আবদুস ছালাম (২৩)। এ মামলায় মোট ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
জানা যায়, ২০১২ সালের ১০ আগস্ট পাইকপাড়ার শাহ সুজা সড়কের ১৪২ নম্বর বাসায় মাবিয়া বেগম (৪৫) ও তাঁর মেয়ে ছাবিহা বেগমকে (১২) আসামিরা গলা কেটে হত্যা করে।
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২ আবাসিক নন-মিটার গ্রাহকদের গ্যাস ব্যবহার নির্ধারণে বাখরাবাদের জরিপ শুরু
- ৩ ই-সিগারেট ও নিকোটিন পাউচ শিশুদের প্রাণঘাতী হুমকির দিকে ঠেলে দিচ্ছে
- ৪ বায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী
- ৫ বনানীতে ১১ তলা ভবনে আগুন