শামীম হত্যাচেষ্টা : স্ট্যামফোর্ডে চেয়ারম্যান গ্রেফতার
সাবেক ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমকে হত্যাচেষ্টার মামলায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম এ হান্নান ফিরোজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার ভোরে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে ড. হান্নানকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) কমিশনার কৃষ্ণপদ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৯ জুন সকালে ধানমণ্ডির ৯/এ নম্বর সড়কের মোড়ে মোটরসাইকেল আরোহী তিন সন্ত্রাসী এনামুল হক শামীমকে গুলি করে পালিয়ে যায়। ওই সময় তিনি নিজ গাড়িতে করে ধানমণ্ডির বাসা থেকে সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অফিসে যাচ্ছিলেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য।
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২ আবাসিক নন-মিটার গ্রাহকদের গ্যাস ব্যবহার নির্ধারণে বাখরাবাদের জরিপ শুরু
- ৩ ই-সিগারেট ও নিকোটিন পাউচ শিশুদের প্রাণঘাতী হুমকির দিকে ঠেলে দিচ্ছে
- ৪ বায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী
- ৫ বনানীতে ১১ তলা ভবনে আগুন