গুলশানে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স অফিস অবরোধ
টিম লিডারকে চাকরি ছাড়তে বাধ্য করায় রাজধানীর গুলশানে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সের অফিস অবরুদ্ধ করে রেখেছে প্রায় দু’শ কর্মকর্তা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে তারা এই অফিস অবরুদ্ধ করে রেখেছে।
প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জাগো নিউজকে জানান, মো. শরীফ আহমেদ ভুইয়া নামে একটি প্রতিষ্ঠানের কনস্ট্রাকসন্স ম্যানেজারকে কোনো কারণ ছাড়া চাকরি ছাড়তে বাধ্য করায় আমরা প্রতিষ্ঠানটিতে অবস্থান করছি। তবে আমরা সড়কে যাইনি। সর্বশেষ রাত ১০টায় পুলিশ আনা হলেও আমরা অফিস থেকে বের হইনি।
এবিষয়ে গুলশান থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স দেশের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠান।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ মহিউদ্দিন রনিকে দেখতে হাসপাতালে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর
- ২ গণনায় যোগ হতে পোস্টাল ব্যালট পৌঁছাতে হবে ভোটের দিন সাড়ে ৪টার আগে
- ৩ এখন চ্যালেঞ্জ সুষ্ঠু ভোটগ্রহণ, আগামী সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ
- ৪ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট
- ৫ পোস্টাল ভোট গণনায় থাকতে পারবেন প্রার্থী-গণমাধ্যমকর্মীরা