৫২ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার নির্দেশনা
ফাইল ছবি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন এলাকা আগামীকাল রাত ৮টা থেকে পরবর্তী ৫২ ঘণ্টা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বিআরটি প্রকল্পের আওতায় বিমানবন্দর রেলস্টেশনের সামনের সড়কে উন্নয়নকাজ চলবে বিধায় এই নির্দেশনা দিয়েছে সওজ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে ৩ ডিসেম্বর (শনিবার) রাত ১২টা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া সড়কের ওই অংশ দিয়ে না যেতে অনুরোধ করা হয়েছে।
বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটি লেনে উন্নয়নকাজ চলবে বিধায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এজন্য উল্লেখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া ওই সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এর আগে একই কারণে ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়কটি এড়িয়ে চলার নির্দেশনা ছিল।
এমএমএ/কেএসআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক