কেরানীগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ২টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও দুই জনকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেরানীগঞ্জ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জিনজিরা ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করেন র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা মাসুদ করিম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি মো. সাজ্জাদ হোসেন জানান, অভিযান পরিচালনাকালে আদালত মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অপরিছন্ন পরিবেশে রোগীদের সেবাদান করার অপরাধে “কেরানীগঞ্জ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাকির হোসেন (৬৫) ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া আদালত জিনজিরা ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের মালিক আনোয়ার হোসেন দীপু (৩১) একই আইনে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বৈধ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান ২টি সিলগালা করেন আদালত।
জেইউ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
- ২ চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
- ৩ অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ
- ৪ গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়
- ৫ ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল