ফারদিন হত্যার মোটিভ-প্রকৃত জড়িতদের খুঁজছে র্যাব
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যার ঘটনার তদন্তে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো ছায়া তদন্ত করছে র্যাব। আমরা খুনের মোটিভ ও প্রকৃত দোষীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে কাজ করছি।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ফারদিন হত্যাকাণ্ড সম্পর্কিত ডিজিটাল ফুটেজ পেয়েছি তথ্যপ্রযুক্তিগত সহায়তায়। হত্যাকাণ্ডের পূর্বে তার (ফারদিনের) যেসব জায়গায় বিচরণ ছিল সেসব স্থানে যারা ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। আমরাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একই উদ্দেশে কাজ করছে, সেটা হচ্ছে ফারদিন হত্যার মোটিভ কি তা উদঘাটনের চেষ্টা করছি। আমরা এই হত্যায় প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছি। ফারদিন হত্যার তদন্তে আমাদের অগ্রগতি আছে। আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করে যাচ্ছি।
টিটি/জেএইচ/জিকেএস
টাইমলাইন
- ০৮:২৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ মাদক-হত্যা নয়, স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেন ফারদিন: র্যাব
- ০৭:৩০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ হতাশা ও টাকার জন্য আত্মহত্যা করেন ফারদিন: ডিবির হারুন
- ০৫:৩২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র্যাব
- ০১:৩৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২২ ফারদিন হত্যার মোটিভ-প্রকৃত জড়িতদের খুঁজছে র্যাব
- ০৭:৫৩ পিএম, ১৫ নভেম্বর ২০২২ সরাসরি অংশ নেয় রায়হান গ্যাংয়ের ৮-১০ জন, গুম করতে ফেলা হয় নদীতে
- ০১:০৩ পিএম, ১২ নভেম্বর ২০২২ ঢাকায় খুন হয়ে থাকতে পারেন বুয়েট শিক্ষার্থী ফারদিন: ডিবি
- ০৮:৪৮ পিএম, ১১ নভেম্বর ২০২২ ‘মাদক সংশ্লিষ্টতা’ নাকি রাজনৈতিক বিদ্বেষ, কোনটা কাল হলো ফারদিনের?
- ০৬:০৮ পিএম, ১০ নভেম্বর ২০২২ বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলা ডিবিতে
- ০২:০৭ পিএম, ১০ নভেম্বর ২০২২ বান্ধবী বুশরার ইন্ধনে ফারদিনকে হত্যা
- ০২:০২ পিএম, ১০ নভেম্বর ২০২২ ফারদিনের বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে
- ০১:২৫ পিএম, ১০ নভেম্বর ২০২২ ফারদিনের বান্ধবী বুশরাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন
- ১১:০৫ এএম, ১০ নভেম্বর ২০২২ বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা, বান্ধবী বুশরা গ্রেফতার
- ১০:১৮ এএম, ১০ নভেম্বর ২০২২ বান্ধবী বুশরাসহ অজ্ঞাতদের নামে বাবার মামলা
- ১০:১৩ এএম, ১০ নভেম্বর ২০২২ বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা, ‘খুনি টেকনোলজিক্যালি স্মার্ট’
- ০৮:৫৭ পিএম, ০৮ নভেম্বর ২০২২ আজ দেখবে, কাল কেস হবে, পরশুদিন বেরিয়ে চলে যাবে
- ০৭:০৭ পিএম, ০৮ নভেম্বর ২০২২ অশ্রুসিক্ত নয়নে ফারদিনকে বিদায় জানালেন স্বজনরা
- ০১:০০ পিএম, ০৮ নভেম্বর ২০২২ বুয়েটশিক্ষার্থী ফারদিনকে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তের পর চিকিৎসক
- ০৯:৪৫ পিএম, ০৭ নভেম্বর ২০২২ নিখোঁজের তিনদিন পর শীতলক্ষ্যায় মিললো বুয়েট শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ - জাতীয়
- ১ বৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেলো চট্টগ্রামে
- ২ ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়
- ৩ কারখানার যন্ত্রপাতি বিক্রি করে পরিশোধ করা হলো শ্রমিকদের পাওনা
- ৪ দুই লঞ্চের রুট পারমিট বাতিল, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
- ৫ লাইনচ্যুত বগি উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন