৬৮৪ ইউপিতে নির্বাচন ৩১ মার্চ
আসন্ন ইউপি নির্বাচনের ২য় ধাপে আরো ৬৮৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) তফলিস ঘোষণা করেছে নির্বচন কমিশন ইসি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জেলা পর্যায় থেকে এ তফসিল ঘোষণা করা হয়।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ২য় ধাপে ৬৮৪টি ইউনিয়নে ভোট হবে। এই ধাপে ২ মার্চ মধ্যে প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে। প্রার্থিতা বাছাই ৪-৫ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ, ভোট গ্রহণ করা হবে ৩১ মার্চ। এছাড়া ইসির ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৪র্থ ধাপে ৭ মে ৭২৮টি, ৫ম ধাপে ২৮ মে ৭১৪টি এবং ৬ষ্ঠ ধাপে ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।
প্রসঙ্গত, বর্তমানে দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। মেয়াদোত্তীর্ণ বিবেচনায় ভোটের জন্য উপযুক্ত ইউনিয়ন বাছাই করে ধাপে ধাপে ভোটের তফসিল ঘোষণা করা হবে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৯ (৩) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। এ হিসাবে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুনের মধ্যে সবগুলো ইউপির নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।
এইচএস/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
- ২ অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ
- ৩ গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়
- ৪ ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল
- ৫ যত প্রভাবশালী হোক দ্রুত সময়ে তাসলিমা হত্যার বিচার নিশ্চিত করবো