২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করবেন: কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ২৮ ডিসেম্বর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপ-কমিটির সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছিল, তারাই আবার রাষ্ট্র কাঠামো মেরামত করতে চায়, যা হাস্যকর। স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে তারা গেলেন না, গেলেন গরুর হাটে।’
এসইউজে/এএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক ডিআইজি আবদুল জলিলের পরিকল্পনায় শাপলা চত্বরে হত্যাকাণ্ড
- ২ লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
- ৩ কোভিড ভ্যাকসিন কেনায় অনিয়ম: অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানে দুদকের চিঠি
- ৪ সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভেতরে প্রচলিত হবে: আইনমন্ত্রী
- ৫ এক/এগারোর সময়ের মানবতাবিরোধী অপরাধেরও বিচার করবে ট্রাইব্যুনাল