বিপিএসএ’র সভাপতি মনিরুল সম্পাদক আসাদুজ্জামান পুনর্নির্বাচিত
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে পুনর্নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) রাতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, পুনরায় আগামী এক বছরের জন্য অ্যাসোসিয়েশনের দায়িত্ব পেয়েছেন তারা। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আইজিপি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরএসএম/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম
- ৩ বিলুপ্ত হতে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
- ৪ শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণে কর্মচারীদের বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
- ৫ চৈত্র সংক্রান্তিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি