সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে জাতি একজন সত্যিকারের রাজনীতিক ও দেশপ্রেমিককে হারালো। তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
বার্তায় মোশাররফ হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
- ২ অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ
- ৩ গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়
- ৪ ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল
- ৫ যত প্রভাবশালী হোক দ্রুত সময়ে তাসলিমা হত্যার বিচার নিশ্চিত করবো